রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা। নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামির প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। নারায়ণগঞ্জ শহরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের বিশাল গণমিছিল, জনতার ঢল। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও গণপ্রচারণা। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে সাদীপুর ইউনিয়ন বিএনপির গণমিছিল ও প্রচারণা। কলাতলী মোড়ে পর্যটন এলাকায় খাবারের ভয়াবহ মানহীনতা, ভোক্তা অধিকারে অভিযোগ। অর্ধ লক্ষ কর্মী-সমর্থক নিয়ে ফুটবল মার্কা গণসংযোগে গণজোয়ার, প্রশংসায় ভাসছেন মাকসুদ। নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাজধানীর ডেমরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাং এর ১০ সদস্য আটক।

Coder Boss
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

কামরুল হাসান পলাশ স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরায় বাদশা মিয়া রোডের বসতবাড়ি থেকে সেনাবাহিনী অভিযানে দেশীয় অস্ত্র মাদক সহ কিশোর গ্যাং এর ১০ জন সদস্যকে আটক করা হয়।

অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী প্রথমে ড্রোন উড়িয়ে কিশোর গ্যাং এর অবস্থার সনাক্ত করে। জায়গাটি প্রতিকূল হওয়ায় সেনাবাহিনী প্রথমে তাদের সিভিল টীম প্রেরণ করে। তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনী তাদের ঘিরে ফেলে। এবং একটি সফল অভিযানের মাধ্যমে তাদের আটক করতে সক্ষম হয়।তাদের কাছে দেশীয় অস্ত্র, গাজা,ইয়াবা,ছিনতাই হওয়া মোবাইল, নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এলাকার সাধারন মানুষ সাংবাদিকদের জানায় এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন যাবত এলাকায় ছিনতাই, ডাকাতি, এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত। সেনাবাহিনী হাতে আটক হওয়ায় তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে সেনাবাহিনীর ১৫ পদাতিক ডিভিশনের ডেমরা জোনের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের বলেন আমরা দীর্ঘদিন যাবত এই কিশোর গ্যাং এর কার্যক্রমের উপর নজর রাখছিলাম। তারা ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের বিভিন্ন জায়গায় ছিনতাই, ডাকাতি, মাদক বিক্রি সহ সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করত। আমরা তাদের ধরার জন্য প্রথমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। তারপর আজকে একটি সফল অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং বাংলাদেশ সেনাবাহিনী মাঠে যতক্ষণ থাকবে যত বড় প্রভাবশালী হোক কাউকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102