মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন।

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তারিখ ২৭/১০/২০২৫ ইং সকাল ১০টায় মিরেরটেক এশিয়ান হাইওয়ে সড়কের পাশে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, গরু চুরি, ছিনতাই, ডাকাতি ও ভূমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত ২৩/১০/২০২৫ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় মিরারটেক থেকে সাদিপুর পর্যন্ত রাস্তার প্রশস্ত কাজের কাজ করাতে গেলে ঠিকাদার কামরুলের কাছ থেকে গোলজার গং চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করিলে গুলজার বাহিনী সাথে থাকা লোকের ঠিকাদার কামরুলের ও তার সাথে থাকা লোকদের উপর অতর্কিত হামলা চালায় এতে কামরুল সহ তারা লোকেরা গুরুতর আহত হয়। এই চক্রের মূল হোতা হিসেবে তারা ইয়াবা ও ফেন্সি ডিলার গুলজার, গরু চোর বাবু, ফেন্সি ব্যবসায়ী আওলাদ ও আলামিন, ডাকাত ও ছিনতাইকারী সোহাগ এবং ভূমি সন্ত্রাসী জহুরুলের নাম উল্লেখ করেন।

এলাকাবাসীর অভিযোগ, উল্লিখিত ব্যক্তিরা বিভিন্ন সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে এবং না দিলে ভয়ভীতি ও হামলার হুমকি দেয়। তারা দাবি করেন, প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ চক্রের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় এলাকাবাসীসহ স্থানীয় সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102