মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

মুন্সিগঞ্জে সদর আধারা বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচিতে লিফলেট বিতরণ।

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫০ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিনিধি :মোঃ ফারুক দেওয়ান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচিকে জনমানুষের কাছে পৌঁছে দিতে সারাদেশে চলছে ব্যাপক প্রচারাভিযান। এরই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ সদর থানাধীন আধারা ইউনিয়নে অনুষ্ঠিত হয় লিফলেট বিতরণ কর্মসূচি।

বিএনপি মনোনীত প্রার্থী, মুন্সিগঞ্জ সদর-গজারিয়া-৩ আসনের জনপ্রিয় জননেতা আলহাজ্ব মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আধারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন।

লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় ছিলো আনন্দঘন পরিবেশ। বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে নতুন উদ্যম ও উচ্ছ্বাস। তারা জনগণের হাতে তুলে দেন বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাবনাসহ দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আধারা ইউনিয়নের প্রাণপ্রিয় নেতা, গরিবের বন্ধু ও জনদরদী সমাজসেবক জনাব আইয়ুব খান, যিনি বর্তমানে মুন্সিগঞ্জ সদর থানা বিএনপির অন্যতম সদস্য। তিনি বলেন,
“বিএনপি শুধু ক্ষমতায় আসার রাজনীতি করে না, জনগণের প্রকৃত মুক্তির রাজনীতি করে। ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা।”

স্থানীয় নেতৃবৃন্দের দাবি, এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে বিএনপির সংস্কার পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং এতে জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর থানাধীন আধারা ইউনিয়নের বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102