মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

সোনারগাঁয়ে মোবাইল কোর্টের অভিযানে চারজনের কারাদণ্ড ও অর্থদণ্ড।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৩ Time View

আমাদের স্বাধীন দেশ। 

২৩০ গ্রাম গাঁজা জব্দ ও জনসম্মুখে ধ্বংস

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপড়দী ও চৈতী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত ওই মোবাইল কোর্টে চারটি পৃথক মামলায় আসামিদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানকালে ২৩০ গ্রাম পুরিয়া আকারে গাঁজা জব্দ করা হয়, যা পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফাইরুজ তাসনিম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাচঁপুর সার্কেল। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন,

মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102