মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

ফেসবুকে মিথ্যা স্ট্যাটাসে মানহানি, থানায় জিডি ও সংবাদ সম্মেলন।

Coder Boss
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের গত ৩১/০৯/২০২৫ইং তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর স্ট্যাটাস দিয়ে মোহাম্মদ নাঈম ইসলাম এর বিরুদ্ধে মানহানি ঘটানোর অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ নাঈম ইসলাম । পাশাপাশি বিষয়টি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।

ভুক্তভোগী মোহাম্মদ নাঈম ইসলাম জানান, গত ৩০/০৯/২০২৫ইং তারিখ-এ কয়েকটি ফেসবুক আইডি থেকে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়। এতে তাঁর সামাজিক মর্যাদা, পারিবারিক জীবন এবং পেশাগত অবস্থান হুমকির মুখে পড়ে।

তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবে আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের পোস্ট দেয়া হয়েছে। আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”

এরপর সোনারগাঁ থানা-তে একটি সাধারণ ডায়েরি তারিখ:০১/১০/২০২৫ইং দায়ের করেন তিনি। একইসঙ্গে তার নিজ এলাকায় স্থানীয় একটি বিএনপির অফিসে -এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ বলেন, “জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার এবং মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ দিন দিন বাড়ছে। ফলে এ নিয়ে সচেতনতা এবং আইনি পদক্ষেপের দাবি তুলেছেন সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102