রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা। নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামির প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। নারায়ণগঞ্জ শহরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের বিশাল গণমিছিল, জনতার ঢল। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও গণপ্রচারণা। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে সাদীপুর ইউনিয়ন বিএনপির গণমিছিল ও প্রচারণা। কলাতলী মোড়ে পর্যটন এলাকায় খাবারের ভয়াবহ মানহীনতা, ভোক্তা অধিকারে অভিযোগ। অর্ধ লক্ষ কর্মী-সমর্থক নিয়ে ফুটবল মার্কা গণসংযোগে গণজোয়ার, প্রশংসায় ভাসছেন মাকসুদ। নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক :

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট প্রার্থনা করে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে জামপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলতাপাড়া মিরেরটেক গ্রামে এ উঠান বৈঠক ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। গ্রামবাসীর ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উঠান বৈঠকে জামপুর ইউনিয়ন হাতুড়াপাড়া গ্রামের বিএনপির সিনিয়র নেতা আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানের সুযোগ্য সন্তান মোঃ শাকিল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোঃ ইব্রাহিম মেম্বার, মোঃ মনির মিয়া, মোঃ মনির হোসেন , মোঃ আমির হোসেন, মোঃ মনির মাস্টার,মোঃ আনসার আলী, মোহাম্মদ ওয়াসিম , মোঃ শাহ্‌জালাল, মোঃ নয়ন মিয়া, মোঃ আবুছালেক, মোঃ আক্কাছ, মোঃ পনির হোসেন মিন্টু, মোঃ ইমন হোসেন, মোঃ আরিফ হোসেন ও মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও তত্ত্বাবধান করেন মোঃ কামরুল ইসলাম, মোঃ ওবাইদুল ইসলাম গাজী ও মোঃ সোহেল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তারা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠক ও প্রচারণায় শত শত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102