মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

আওয়ামী লীগের মত বিএনপি জুলুম কারা যাবে না।সোনারগাঁও এ সাবেক প্রতি মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম।

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ Time View

আমাদের স্বাধীন  দেশ

 বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের মতো বিএনপিও যদি জুলুম অত্যাচার করে তাহলে জনগণ কোথায় যাবে? বিএনপির নাম ভাঙ্গিয়ে সোনারগাঁয়ে অনেকে অত্যাচার জুলুম ও লুটতরাজ করছে আমি নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করুন।
শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও বটতলা এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সোনারগাঁয়ে আমি একসময় সংসদ সদস্য ছিলাম সোনারগাঁয়ের ব্যাপক উন্নয়ন করেছি রাস্তাঘাট সহ নানা রকম উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলাম কখনো কার উপর অত্যাচার ও জুলুম করিনি মামলা দেইনি কিন্তু বিগত ১৫ বছর একের পর এক মামলা ও জুলুম নির্যাতন করা হয়েছে বিএনপি নেতা কর্মীদের উপর।
তিনি বলেন, অনেকে এমপি হতে চান। এমপি হতে হলে সংসদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে কথা বলার যোগ্যতা থাকতে হবে তাই যারা সংসদে যেতে চান তাদেরকে অবশ্যই উপযুক্ত হতে হবে। সোনারগাঁয়ের সরকারি কলেজের অধ্যক্ষকে জোর করে পদত্যাগে বাধ্য করেছেন এগুলো অনেক পত্রপত্রিকায় এসেছে। এভাবে কাউকে পদত্যাগ করানো ঠিক নয়। তিনি বলেন খুব শীঘ্রই সোনারগাঁয়ে জনসভার আয়োজন করব আশা করি সেই জনসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হবেন। আমি জনগণের ভালোবাসা নিয়ে আছি ভালোবাসা নিয়ে থাকতে চাই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কাঁথি দলের সদস্য সচিব মজিবুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু,বিএনপি নেতা কাজী এনামুল হক রবিন,ফারুক আহমেদ তপন, নূরে ইয়াসিন নোবেল।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102