শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা। নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামির প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। নারায়ণগঞ্জ শহরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের বিশাল গণমিছিল, জনতার ঢল। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও গণপ্রচারণা। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে সাদীপুর ইউনিয়ন বিএনপির গণমিছিল ও প্রচারণা। কলাতলী মোড়ে পর্যটন এলাকায় খাবারের ভয়াবহ মানহীনতা, ভোক্তা অধিকারে অভিযোগ। অর্ধ লক্ষ কর্মী-সমর্থক নিয়ে ফুটবল মার্কা গণসংযোগে গণজোয়ার, প্রশংসায় ভাসছেন মাকসুদ। নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২০ Time View

আমাদের স্বাধীন দেশ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার, সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র এলাকায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান এবং প্রার্থীর পক্ষে ভোটারদের উদ্ভূদ্ধ করেন।
এ গণসংযোগ ও উঠান বৈঠকের নেতৃত্ব দেন অত্র এলাকার প্রবীণ বিএনপি রাজনীতিবিদ জনাব আব্দুস সাত্তার। তার নেতৃত্বে প্রচারণায় অংশ নেন
মোঃ তাহের আলী, মোঃ আনসার আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোহাম্মদ সুলতান আল মামুন, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, মোঃ কামরুল ইসলাম, মোঃ ইমন, মোঃ ওবাইদুল ইসলাম গাজী, মোঃ ওয়াশিম মিয়া, মোঃ পনির হোসেন মিন্টু, মোনির হোসেন (মাস্টার), মোঃ মনির হোসেন, মোঃ আরিফ হোসেনসহ বিএনপির শত শত নেতাকর্মী।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দাবি করেন, ধানের শীষ প্রতীকই জনগণের আশা-ভরসার প্রতীক এবং বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার বিএনপি প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত প্রকাশ করেন।
বিএনপি নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতেও সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102