
বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের আওতাধীন এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান এবং বিএনপির রাষ্ট্র সংস্কারমূলক কর্মসূচি ও দলীয় অবস্থান তুলে ধরেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা মোঃ কামরুল ইসলাম, মোঃ ওবাইদুল ইসলাম গাজী, মোঃ ওয়াশিম মিয়া, মোঃ পনির হোসেন মিন্টুসহ যুবদলের অন্যান্য নেতা-কর্মীরা। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
উঠান বৈঠকে বক্তারা আরও বলেন, আজহারুল ইসলাম মান্নান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও জনগণের দুঃখ-কষ্টের সাথী। অতীতে তিনি এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করেছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় ভোটাররাও গণসংযোগে সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রতিনিধিকে ভোট দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।