বিশেষ প্রতিনিধি : মোঃ ফারুক দেওয়ান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন ফুটবল প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।
প্রতীক গ্রহণের পর তিনি নেতাকর্মীদের নিয়ে বন্দর নবীগঞ্জ কদম রসুল দরগা শরিফে এসে বাদ আছর নামাজ আদায় করেন।
নামাজ শেষ করে, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে মাকসুদ হোসেন বলেন, 'আজ আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেয়েছি।
এই প্রতিক জনগনের আস্থার প্রতিক। আশা আকাঙ্খার ও উন্নয়নের প্রতিক। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বরাবরই আপনাদের পাশে থেকে জনকল্যান মুলক কাজ করেছি।
ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। এ সময় দোয়ায় অংশ নেন বন্দর ও সদরের শতাধিক নেতা কর্মী সমর্থক বৃন্দ।