বন্দর মুছাপুরে নার্গিস মাকসুদ স্পোর্টস ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত।
Coder Boss
-
Update Time :
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
-
৫১
Time View

আমাদের স্বাধীন দেশ
হাসিব কিংস চ্যাম্পিয়ন, পুরস্কার বিতরণ করেন সমাজসেবিকা নার্গিস মাকসুদ
বিশেষ প্রতিনিধি: মোঃ ফারুক দেওয়ান
বন্দর (নারায়ণগঞ্জ), ০৮ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর এলাকায় নার্গিস মাকসুদ স্পোর্টস ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রোমাঞ্চকর ফাইনাল খেলায় নার্গিস মাকসুদ স্পোর্টস ক্লাবকে পরাজিত করে হাসিব কিংস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উত্তেজনার সৃষ্টি করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ।
পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে নার্গিস মাকসুদ বলেন,
“যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চার মাধ্যমে যুবকদের সুস্থ, সুন্দর ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
জুম্মান ও রাতুলের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর ট্রেডার্সের স্বত্বাধিকারী সাঈদ হোসেন অন্তর। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী যুবক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকায় সামাজিক সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। তারা ভবিষ্যতেও নার্গিস মাকসুদ স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category