মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত, থানায় মামলা দায়ের।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদক:
গত ১৩/০৯/২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের পরমুশুরদী এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ জলিল নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ৩:৩০ টার দিকে সোনারগাঁও নয়াপুর এলাকার স্থানীয় ব্যবসায়ী মোঃজলিল তিনি পরমুশুদী এলাকায় সাড়ে চার শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসতেছেন গত ১৩ তারিখ জমিতে কাজ গেলে হঠাৎ করে চান্দের পাড়া গ্রামের সন্ত্রাসী কসাই করিম ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসী কসাই করিম সহ ৫-৬ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে চিকিৎসা চলছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে কয়েকজন স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীর নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এদিকে ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102