মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

মুন্সিগঞ্জে অবৈধ বালুমহালে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: অবৈধ বালুমহাল বন্ধে মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দেশীয় তৈরি পিস্তল,গুলি, ছুরি-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এদিকে বুধবার (২১ মে) দুপুরে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন জানানো হয় অভিযানে ৮জন ব্যক্তিসহ বালু বহনকারী ৩টি বাল্কহেড ও ৩টি ড্রেজার আটক করা হয়েছে। এ সময় একটি ড্রেজার তল্লাশি করে ১টি দেশীয় তেরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮৬৬টাকা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশরাফুল আলম বলেন,’ অবৈধ বালুমহাল গজারিয়ার জন্য বড় একটি সমস্যা। আমি এই উপজেলায় আসার পর থেকে চেষ্টা করে যাচ্ছি অবৈধ বালুমহাল বন্ধ করতে। তার ধারাবাহিকতায় এই অভিযান। আগামী দিনগুলোতে আমাদের অভিযান আরো জোরদার করা হবে। অভিযানে আটক বাল্কহেড ও বাল্কহেড শ্রমিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। আটক ড্রেজার, অস্ত্র এবং ছুরি উদ্ধার হওয়ার ঘটনায় নিয়মিত মামলা হবে’।

অভিযানের নেতৃত্বে দেওয়া গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ বলেন, ‘গজারিয়া উপজেলার মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন, নৌপথে ডাকাতির সহ নানা অপরাধের তথ্য পাচ্ছিলাম আমরা। একটি সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছিল। এসব অপরাধের জন্য মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত দশটার দিকে মেঘনা নদীর গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালাই আমরা। অভিযানে ৮ জন ব্যক্তিসহ ৩টি বাল্কহেড ও ৩টি ড্রেজার আটক করা হয়। এ সময় একটি ড্রেজার তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮৬৬টাকা উদ্ধার করা হয়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন বাল্কহেড ও ড্রেজার থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়’।

বিষয়টি সম্পর্কে কোস্ট গার্ডের লেফটেন্যান্ট বি.এম. তানজিমুল ইসলাম বলেন,’ মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার ভোর পর্যন্ত আমাদের অভিযান চলমান ছিল। কয়েকজন সন্ত্রাসী আমাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। অবৈধ বালু উত্তোলনকারীদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102