মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

প্রেমের প্রস্তুতি নিচ্ছেন আমিরপুত্র-শ্রীদেবীকন্যা!

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ Time View

আমাদের স্বাধীন দেশ 

বলিউডের স্টারকিডরা তাদের বাবা-মা’র সৌজন্যে প্রায়ই লাইমলাইটে থাকেন। এদিকে গত কয়েকবছরে বলিউডে আত্মপ্রকাশ করেছেন একঝাঁক তারকা সন্তান। যদিও সেগুলোর বেশিরভাগই মুক্তি পেয়েছে ওটিটি-তে। আমির খানের ছেলে জুনেইদ খানের প্রথম ওটিটি সিনেমা ‘মহারাজ’, অন্যদিকে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’-এর সঙ্গে পথচলা শুরু হয়েছে শ্রী দেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। এবার একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছেন আমির পুত্র ও শ্রীদেবী কন্যা।  হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অদ্বৈত চন্দনের রোম্যান্টিক সিনেমায় দেখা মিলবে জুনেইদ খান ও খুশি কাপুরের। অর্থাৎ বড়পর্দায় জমবে খুশি-জুনেইদের প্রেম। অভিনয়ে অভিষেক করে এ দুজন স্টারকিড নিজ নিজ অবস্থানে সফলতার ছাপ রেখেছেন। ‘মহারাজ’ জুনেইদের অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে দর্শকের। অন্যদিকে খুশি তার স্টাইলিস অ্যাপিয়ারেন্সের জন্য প্রশংসা কুড়িয়েছেন। যদিও দুজনের আসন্ন ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি এবং তবে কবে বড়পর্দায় দেখা যাবে দুজনকে, সেই দিনক্ষণ আজ জানিয়ে দিয়েছে নির্মাতারা।  জানা যায়, তামিল সিনেমা লাভ টুডে -র রিমেক করা হবে খুশি ও জুনায়েদ অভিনীত সিনেমাটি। এটি আগামী ফেব্রুয়ারির ৭ তারিখে অর্থাৎ ভ্যালেন্টাইনস ডের ঠিক আগের সপ্তাহে মুক্তি পাবে। সিনেমার পোস্টারেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি নিউ এজ লাভ স্টোরি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102