মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

Coder Boss
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৯ Time View

আমাদের স্বাধীন দেশ 

 

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জেলা অডিটোরিয়ামে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, কোনো চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারে না, কোনো চাঁদাবাজ ও দখলবাজের স্থান নেই বিএনপিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ের সকল নেতাকর্মীকে আগামীর দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে জেলা অডিটরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূইয়া।

সভায় আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, মাওলানা এনায়েত হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, বিএনপি নেতা আশরাফ মোল্লা, কাজী এনামুল হক রবীন, আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপি’র সহ-সভাপতি পনির হোসেন, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান  প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102