মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

ক্যামব্রিয়ান স্কুলের অপর পাশেই গড়ে উঠেছে মাদকের অভয় আশ্রম।

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলাপ্রশাসকের কার্যালয়ের পাশে এলজিডি ভবন এবং ক্যামব্রিয়ান স্কুলের ওপর পাশে(ডিপিডিসি) বৈদ্যুতিক পাওয়ার ক্যাবলের চাকা পড়ে থাকায় পরিত্যাক্ত চাকার ভিতরে বসে আকাশ এবং রুমির মাদকের রমরমা ব্যবসা।সেখানে সকাল হলেই দেখা মিলে বিভিন্ন মাদক সেবীদের। কেউ আসে অটো যোগে কেউ বা আবার পায়ে হেঁটে এ সকল মাদকাসক্তের কারণে সন্ধ্যা হলে রাস্তায় বের হতে পারে না নারীরা। জানা যায় পাশের ক্যামব্রিয়ান স্কুল ছুটির সময় শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ে এই মাদক স্পট। অবুজ মনে প্রশ্ন আসে ব্যাগে কি রয়েছে মা? হতভম্ব অভিভাবকের কাছে নেই সেই প্রশ্নের কোনো জবাব।অপর দিকে সন্ধ্যা হলেই নারীদের হতে হয় ইভটিজিং স্বীকার। শহর জুড়ে ছিনতাই, ধর্ষণ সবকিছুর মুল ইসু হলো এই মাদক। এত হত্যা হওয়ার পরও নির্মুল হয়নি মাদক।মাঝে কিছু প্রশাসন আসলেও এখন তাদের দেখা মিলা দায়। বর্তমানে পরছেনা কোনো অভিযান।সাংবাদিক মহলের ফোন কলে যদিও কোনো প্রশাসন আসে, আটক করতে পারা যায় না কাউকে।এই ক’দিনে মাদকদ্রব্য অধিদপ্তরের একাধিক অভিযানেও ১ জনও মাদক ব্যবসায়ী আটক হয়নি।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জাহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন ব্যবস্থা নিচ্ছি। এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন রোজ অভিযান চলে পাওয়া যায় না কাউকে। মুখে আঠা নিয়ে দেখা যায় কিছু মাদকাসক্তদের।
অবশেষে মাদকদ্রব অধিদপ্তরের জয়নাল জানান আজকেও গিয়েছি কাউকে পাইনি, তবে যেহেতু বলেছেন আবার সন্ধ্যায় একবার যাবো।প্রশাসনে এই দেখছি আর যাবোর মাঝে মাদক ব্যবয়াসীরা এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তাদের ভয়ে এলাকাবাসী নীরব থাকে,অনেকেই বলে এখন কিছু বলবো একটু পরে এসেই ছুরি, দা, দিয়ে কুপিয়ে রেখে যাবে। পুলিশই কিছু বলে না আমরা তো সাধারণ মানুষ।
ছিনতাই ঠেকাতে ও সমাজ অবক্ষয়ের প্রাদুর্ভাব ঠেকাতে সবার মাদক নির্মুল জরুরি বলে মনে করছে সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102