মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

সোনারগাঁয়ের নোয়াগাঁয়ে জাতীয় পার্টি নেতা মোকবেলের অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী।

Coder Boss
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ Time View

আমাদের স্বাধীন দেশ। 

বিশেষ প্রতিবেদকঃ
সোনারগাঁ থানার নোয়াগাঁয়ের জাতীয় পার্টি নেতা মোকবেলের অত্যাচারে এলাকাবাসী অতীষ্ঠ হয়ে দিনাতিপাত করছে বলে অভিযোগ উঠেছে। সূত্রমতে, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার একজন আস্থাভাজন কর্মী হিসেবে মোকবেল স্থানীয় নিরীহ বিভিন্ন মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। সে এমপি খোকার হাত ধরে নোয়াগাঁও ইউনিয়ন যুব সংহতির সহ-সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন। মোকবেল অত্র ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানান, বিগত সরকারের আমলে মাদক ব্যবসা, জমি দখল, ভূমিদস্যুতা সহ বিএনপি নেতাদের নামে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ আছে তার বিরুদ্ধে। ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা পালিয়ে বেড়ালেও মোকবেল বীরদর্পে অপকর্ম চালিয়ে যাচ্ছে। ভূক্তভোগীরা জানান, প্রতারক মোকবেল বিভিন্ন ব্যক্তিকে ব্যাংকের লোন দেয়ার প্রলোভন দেখিয়ে জমির দলিল ও খারিজের কাগজ নিয়ে থাকে এবং প্রত্যেকের কাছ থেকে ১০-২০ হাজার টাকা কমিশন নিয়ে উধাও হয়ে যায়। পরবর্তীতে দলিল ও কাগজপত্র ফেরত না দিয়ে নিরিহ ব্যক্তিদের হয়রানী করে থাকে। মোকবেল ও তার সহযোগি মাদক ব্যবসায়ী খোকন মাদক বিক্রয় করে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং তাদের কাছ থেকে মাদক কেনার টাকা যোগাড় করতে না পেরে কিছুদিন আগে নোয়াগাঁয়ের গোবিন্দপুরে পুত্রের হাতে পিতা খুন হয়। নিজের সবজি বাগানের গাছ কেটে নিরিহ জনসাধারণকে মামলা দিয়ে হয়রানীর প্রচেষ্টা চালিয়েছে মোকবেল। সে এখনো বেপরোয়া হয়ে নানাবিধ অপকর্ম করে বেড়াচ্ছে। তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ভূক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102