মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

নারায়ণগঞ্জে ৪টি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ Time View

আমাদের স্বাধীন দেশ 

নাজমুল হাসানঃ

তিতাস গ্যাসের অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দুইটি ওয়াশিংকারখানা ও দুইটি বেকারিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।একই সঙ্গে অবৈধ সংযোগ নেয়ার অপরাধে কারখানাগুলোর মালিকদের আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানাধীন ভুঁইগড় এলাকায় চারটি স্পটে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র সহকারী সচিব ফজলে রাব্বি।
অভিযান পরিচালনাকালে আনিকা ওয়াশিং প্ল্যান্ট, এন এস ওয়াশিং প্ল্যান্ট, সূচি প্রিমিয়াম বেকারী ও রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরি নামে চারটি কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্নসহ প্রতিষ্ঠান মালিকদের আড়াই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দ করা হয় বিপুল অবৈধ পাইপ, রাইজার, বার্নার, ওভেন, বয়লার ও ড্রায়ার।

পরে বিচ্ছিন্নকৃত সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে মূল বিতরণ লাইনে স্থায়ীভাবে সিলগালা করে দেয়া হয়। অবৈধ সংযোগ বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র সহকারী সচিব ফজলে ওয়াহিদ বলেন, ‘অবৈধ সংযোগ বন্ধে তিতাস কর্তৃপক্ষ তাদের মতো করে কাজ করছে। আর আমরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের মতো করে কাজ করছি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আপাতত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছে। আরও কয়েকজনকে নিয়োগ দেয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। আমরা সম্মিলিতভাবে এটা বন্ধের চেষ্টা করব। আজকে আমরা চারটি কারখানার ৬ হাজার ৪৪৫ ঘনফুটে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে আড়াই লাখ টাকা জরিমানা করেছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।’

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র নারায়ণগঞ্জ জোনের উপ মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রশিদ বলেন,অবৈধ সংযোগ বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের সহযোগিতা দরকার।তিনি আরো বলেন, ‘কোনো সংস্থার একার পক্ষে অবৈধ কাজ নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে জনগণকে সচেতন হতে হবে। আমাদের কাজে তাদের সহযোগিতা করতে হবে। আমরা সোর্সের মাধ্যমে খবর পেয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে চলে যাই। পরবর্তীতে মানুষ পুনর্বাসন রায় অবৈধ সংযোগ নিচ্ছে। এতে রাষ্ট্রের সম্পদ অপচয় ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের সপদ রক্ষা করা জনগণেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে জনগণ অবৈধ সংযোগ নেয়া থেকে বিরত থাকলে রাষ্ট্রের সম্পদ অপচয় হবে না। তাই আমি বলব আগে জনগণকে সংশোধন ও সচেতন হতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102