মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

সোনারগাঁও এ বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার।

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় দলীয় নেতা কর্মীরা।এ ঘটনায় বুধবার ১১ ডিসেম্বর দুপুরে লাদুর চর টিটির বাড়ি বাজারে বিএনপি কার্যালয়ে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম আব্দুল হাই এর পুত্র ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান।

তিনি জানান,স্থানীয় বায়েজিদ নামে এক যুবদল নেতার সাথে গত শনিবার ৭ ডিসেম্বর বিকেলে স্থানীয় বাজারে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। সেই ঘটনার পর থেকে বায়েজিদ ও তার অনুসারীরা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে সোনারগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা মজিবর রহমানের ভুঁইয়া উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়।এর পরেও সিনিয়র নেতাদের কথা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে কুৎসা রটানো হচ্ছে। এতে করে আমি সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি।
ফেসবুকে নানা সময়ে দেয়া পোস্টে বায়েজিদ ও তার অনুসারীরা বলে বেড়াচ্ছে আমি আওয়ামী লীগের লোকজনকে প্রশ্রয় দেই যা পুরোপুরি মিথ্যাচার। আমার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাইম ইসলাম
এর একটি ছবি এডিট করে এসব মিথ্যাচার করে আসছে এ গ্রুপটি।
আনিসুর রহমান আরও বলেন, আমি এই মিথ্যা অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই, এবং অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102