মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

বন্দরের চাঁপাতলী যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী রানা স্পোর্টিং ক্লাব।

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

আমাদের স্বাধীন দেশ 

স্টাফ রিপোর্টারঃ
বন্দর থানাধীন নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া চৌরাস্তা সংলগ্ন চাঁপাতলী খেলার মাঠে (২৯ নভেম্বর) শুক্রবার রাত ৮টায় চাঁপাতলী যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ডে-নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে এবং উক্ত খেলায় রানা স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে শাওন একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন খুবই গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন।

বিশিষ্ট সমাজসেবক ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূর মোহাম্মদ রনির সঞ্চালনায়
ধামগড় ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম ও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তফা কামাল, সমাজসেবক শাহীন আহম্মেদ, মাসুদুর রহমান ও জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

এসময় উক্ত খেলা উপভোগে নাসিক ২৭নং ওয়ার্ড ও ধামগড় ইউনিয়ন সহ নিকটস্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও হাজারো দর্শক উপস্থিত ছিলেন এবং সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করেছেন।

যেখানে সাবেক ফুটবলার আব্দুল কাইয়ুম রেফারির দায়িত্ব পালন করেছেন।

যুবসমাজের পক্ষ থেকে সুজন, সিয়াম, সুমন, আরিফ, আল আমিন, আশিক, উজ্জল, তুহিন, তুষার, মাহমুদুল ও রাহাতের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলকে মোটর সাইকেল ও রানারআপ দলকে এলইডি টিভি পুরস্কার দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102