মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

আওয়ামী দোসর ও প্রেতাত্মাদের অবৈধ দখলবাজী থেকে মুক্তি চায় দক্ষিন মতলবের কুদ্দুস ও তার পরিবার।

Coder Boss
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

আমাদের স্বাধীন দেশ 

চাঁদপুর জেলার দক্ষিন মতলবের বাসিন্দা শাহ আলম কুদ্দুস অতি সাধারণ ,মুর্খ,দিন মজুর। নিরিহ এই একান্নবর্তী পরিবারটি পৈত্রিক সূত্রে পাওয়া খড়গপুর মৌজার ৪টি বি এস খতিয়ানে ১৬ টি দাগে মোট ৩৯৫ শতাংশ জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছিল। অথচ সেই পরিবারটি এখন অনাহারে, অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে।

তৎকালীন আওয়ামী সন্ত্রাসী, ভূমিদস্যু এবং অসংখ্য অপরাধের হোতা সেলিম মাস্টার,ফিরোজ গং জালিয়াতি পূর্বক উল্লিখিত জমির বি এস রের্কড তাদের নিজ নামে রের্কডভূক্ত করে নেয়। নির্যাতিত পরিবারটি বিগত ১৬ এপ্রিল ২০১৫ইং সালে রের্কড সংশোধনের জন্য সার্ভেয়ার ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ ১ম আদালত, চাঁদপুর কোর্টে মামলা দায়ের করে। মোকদ্দমা নং-৯৯৮/২০১৫ যা এখনো চলামান। এরপর থেকেই আওয়ামী দোসর তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যোগসাজসে আওয়ামী সন্ত্রাসী,ভূমিদস্যু এবং অসংখ্য অপরাধের হোতা সেলিম মাস্টার ও ফিরোজের অত্যাচারের খরগ আরো ও বেশী ধারালো হয়ে ওঠে খড়গপুরবাসী কুদ্দুসের উপর। ১৬ জুন ২০১৭ইং তারিখে কুদ্দুস তার নিজ জমিতে চাষাবাদ করতে গেলে সেলিম মাস্টার ও ফিরোজ সন্ত্রাসী লোকজন নিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে প্রথমে কুদ্দুসের মাথায় আঘাত করে এতে কুদ্দুস রক্তাক্ত জখম হয়, কুদ্দুসের চিৎকার শুনে তার স্ত্রী তাকে বাচাঁতে আসলে কুদ্দুসের স্ত্রীকেও রক্তাক্ত জখম করে ঐ সন্ত্রাসী বাহিনী। আহত কুদ্দুস ও তার স্ত্রী থানায় মামলা করতে গেলে সেলিম মাস্টার ও ফিরোজ এর প্রভাবে থানা পুলিশ মামলা নিতে রাজি না হয়ে উল্টো তাদেরকে হুমকী দেয় পুলিশ কর্মকর্তারা।

এ বিষয়ে কুদ্দুস ও তার স্ত্রী এনএএনটিভিবিডিডটকম কে জানায়; আওয়ামী সন্ত্রাসী,ভূমিদস্যু এবং অসংখ্য অপরাধের হোতা সেলিম মাস্টার,ফিরোজ গং তারা দিন রাত সব সময় আমাদের প্রাণনাশের হুমকী দেয়, আমরা আমাদের পৈত্রিক জমিতে চাষাবাদ করতে গেলে আমাকে এবং আমার স্ত্রীকে রক্তাক্ত জখম করে,থানা পুলিশও সেলিম মাস্টার,ফিরোজ এর ভয়ে মামলা নেয় না, আমাদের পুরো জায়গা ওরা কাটা তারের বেড়া দিয়া দিছে, আমাগো পরিবারের কেউ মারা গেলে আমরা ঘর থেইক্কা লাশ বের করতেও পারি না। আমরা এই অন্যায়ের বিচার চাই। আমাগো জমি আমরা ফেরত চাই।

এই অসহায় ভুক্তভোগী পরিবারটি এখন ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে। তাদের পৈত্রিক জমি ফেরত পেতে এবং এনে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপে এই আওয়ামী সন্ত্রাসী,ভূমিদস্যু এবং অসংখ্য অপরাধের হোতা সেলিম মাস্টার,ফিরোজ গংদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসীসহ ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102