মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে দুজন আটক !

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ Time View

আমাদের স্বাধীন দেশ 

 নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের মৃত হোসেন ভুইয়ার ছেলে ইউসুফ ভুইয়া (৩৭) এবং একই এলাকার মৃত আ: মালেকের ছেলে খলিলুল রহমান (৪৮)।

মামলার বাদি ভুক্তভোগী নারী (ছদ্মনাম শিলা) উল্লেখ করেন, তার স্বামী পঞ্চমীঘাট বাজারে একটি মিষ্টির দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো গত ২৩ সেপ্টেম্বর তার স্বামী সকাল ৬টায় কর্মস্থলে চলে গেলে তিনি শিশু সন্তান নিয়ে বাড়িতে একা ছিলেন। বিকেলে ময়লা ফেলতে বাড়ির বাইরে গেলে ইউসুফ ভুইয়া তার মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর পালাক্রমে খলিলুল রহমানও তাকে ধর্ষণ করে।

এই ঘটনার পর শিলা তালতলা তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে অভিযুক্তদের আদালতে রোববার সকালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102