মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা। নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামির প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার।

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক

হাজী মো. শহীদ সরকার–এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকারি লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়। এ সিদ্ধান্তের মাধ্যমে তাঁর পেশাগত কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালানোর পথ সুগম হয়েছে।
জানা গেছে, হাজী মো. শহীদ সরকার সোনারগাঁ সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লিখক ও ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে, যার প্রেক্ষিতে প্রশাসনিকভাবে তাঁর লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই শুরু করে।
দীর্ঘ পর্যালোচনা ও তদন্ত শেষে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি বলে নিশ্চিত হয় জেলা রেজিস্ট্রার কার্যালয়। ফলশ্রুতিতে স্থগিতাদেশ প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে তাঁকে পূর্বের ন্যায় দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে হাজী মো. শহীদ সরকার বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। সত্যের জয় হয়েছে। আমি সবসময় নিয়ম-নীতি মেনে দায়িত্ব পালন করেছি এবং ভবিষ্যতেও করবো।”
সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সহকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এতে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে এবং দলিল লেখক ও ভেন্ডারদের কার্যক্রমে স্থিতিশীলতা ফিরে আসবে।
উল্লেখ্য, সোনারগাঁ সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় দলিল সংক্রান্ত সেবা কার্যক্রমে হাজী মো. শহীদ সরকার দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন এবং স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত সংগঠক হিসেবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102