শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা। নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামির প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। নারায়ণগঞ্জ শহরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের বিশাল গণমিছিল, জনতার ঢল। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও গণপ্রচারণা। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে সাদীপুর ইউনিয়ন বিএনপির গণমিছিল ও প্রচারণা। কলাতলী মোড়ে পর্যটন এলাকায় খাবারের ভয়াবহ মানহীনতা, ভোক্তা অধিকারে অভিযোগ। অর্ধ লক্ষ কর্মী-সমর্থক নিয়ে ফুটবল মার্কা গণসংযোগে গণজোয়ার, প্রশংসায় ভাসছেন মাকসুদ। নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ শহরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের বিশাল গণমিছিল, জনতার ঢল।

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদক : ফারুক দেওয়ান
নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের গণমিছিলে শনিবার নারায়ণগঞ্জ শহরে সৃষ্টি হয় ব্যাপক জনস্রোত। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই গণমিছিল নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার বিকেলে শহরের খানপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি চাষাড়া মোড়, মন্ডলপাড়া ব্রিজ, কালীবাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খানপুর এলাকায় এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফুটবল’ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং মাকসুদ হোসেনের পক্ষে ব্যাপক সমর্থন ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণমিছিল নারায়ণগঞ্জের সাম্প্রতিক নির্বাচনী রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা। তারা বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে মাকসুদ হোসেনের সঙ্গে সাধারণ মানুষের একটি শক্ত ভিত্তি রয়েছে।
গণমিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন বলেন,
“সাধারণ ভোটাররা আমাকে ভালোভাবে চেনে। তারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছি। আমার মধ্যে কোনো অহংকার নেই, আর অহংকার বা আত্মঅহমিকা থাকলে কখনো জনপ্রতিনিধি হওয়া যায় না।”
তিনি আরও বলেন,
“বিগত সরকারের সময়ে আমি টানা তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে সরকারি দলের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এই অভিজ্ঞতা আমাকে মানুষের জন্য কাজ করার শক্তি ও সাহস দিয়েছে।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“আমি বিশ্বাস করি, ভয় দেখিয়ে কখনো ভোট আদায় করা যায় না। জনগণ যদি শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। ইনশাআল্লাহ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয় আমাদেরই হবে।”
গণমিছিলে অংশগ্রহণকারী সমর্থকরা জানান, মাকসুদ হোসেন একজন সহজ-সরল ও মানুষের কাছের নেতা। সুখ-দুঃখে তাকে সবসময় পাশে পাওয়া যায় বলেই তারা স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে মাঠে নেমেছেন।
সব মিলিয়ে, এই গণমিছিল নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102