রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা। নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামির প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। নারায়ণগঞ্জ শহরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের বিশাল গণমিছিল, জনতার ঢল। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও গণপ্রচারণা। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে সাদীপুর ইউনিয়ন বিএনপির গণমিছিল ও প্রচারণা। কলাতলী মোড়ে পর্যটন এলাকায় খাবারের ভয়াবহ মানহীনতা, ভোক্তা অধিকারে অভিযোগ। অর্ধ লক্ষ কর্মী-সমর্থক নিয়ে ফুটবল মার্কা গণসংযোগে গণজোয়ার, প্রশংসায় ভাসছেন মাকসুদ। নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

কলাতলী মোড়ে পর্যটন এলাকায় খাবারের ভয়াবহ মানহীনতা, ভোক্তা অধিকারে অভিযোগ।

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২২ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদক
পর্যটন নগরী কক্সবাজারের অন্যতম ব্যস্ত এলাকা কলাতলী মোড়ে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে চরম উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। পরিবার ও ছোট ছোট শিশু নিয়ে দুপুরের খাবার খেতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন এক ভোক্তা পরিবার।
ভুক্তভোগীর ভাষ্যমতে, আজ দুপুরে তিনি পরিবারসহ কলাতলী এলাকার ডলফিন মোড় সংলগ্ন, ইন্টারন্যাশনাল ভার্সিটির পশ্চিম পাশে অবস্থিত “আল-হেরা রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউস”-এ খাবার খেতে যান। সেখানে প্রথমে পরিবেশন করা হয় বাসী ভাত, যা খাওয়ার অযোগ্য ছিল। পরে বিরিয়ানি অর্ডার দিলে সেটির অবস্থা এতটাই নোংরা ও দুর্গন্ধযুক্ত ছিল যে তা মানুষের তো দূরের কথা, রাস্তার কুকুরও খাবে না বলে মন্তব্য করেন তিনি।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পরিবেশিত মাছের মধ্যে মাছি পাওয়া যায়, যা দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ছোট শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়া সম্ভব না হওয়ায় তারা সারাদিন না খেয়েই থাকতে বাধ্য হন।
ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“একটি আন্তর্জাতিক পর্যটন এলাকায় এভাবে মানুষকে নোংরা ও ঝুঁকিপূর্ণ খাবার খাওয়ানো চরম অন্যায়। পরিবার ও শিশুদের নিয়ে এ ধরনের পরিবেশে খাবার খাওয়ার কথা কল্পনাও করা যায় না।”
তিনি আরও বলেন, এই ঘটনায় তিনি মানসিকভাবে ভীষণভাবে কষ্ট পেয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন এমন পরিস্থিতি থেকে সবাইকে হেফাজত করা হয়।
ঘটনার পরপরই তিনি কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পর্যটন এলাকার রেস্তোরাঁগুলোতে নিয়মিত মনিটরিং না থাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভোক্তাদের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে খেলছে। তারা দ্রুত ভ্রাম্যমাণ আদালত ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীসহ সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102