রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা। নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামির প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। নারায়ণগঞ্জ শহরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের বিশাল গণমিছিল, জনতার ঢল। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও গণপ্রচারণা। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে সাদীপুর ইউনিয়ন বিএনপির গণমিছিল ও প্রচারণা। কলাতলী মোড়ে পর্যটন এলাকায় খাবারের ভয়াবহ মানহীনতা, ভোক্তা অধিকারে অভিযোগ। অর্ধ লক্ষ কর্মী-সমর্থক নিয়ে ফুটবল মার্কা গণসংযোগে গণজোয়ার, প্রশংসায় ভাসছেন মাকসুদ। নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

অর্ধ লক্ষ কর্মী-সমর্থক নিয়ে ফুটবল মার্কা গণসংযোগে গণজোয়ার, প্রশংসায় ভাসছেন মাকসুদ।

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

আামাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদক : মোঃ ফারুক দেওয়ান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন-এর ফুটবল মার্কার গণসংযোগ ও গণমিছিল এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষক ও অত্র আসনের সাধারণ জনগণের মতে, তার এই গণসংযোগ ইতোমধ্যে এক প্রকার গণজোয়ারে পরিণত হয়েছে।
গত ৩০ জানুয়ারি, শুক্রবার, দিনভর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২০, ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ ও বিশাল গণমিছিল করেন। এতে প্রায় অর্ধ লক্ষ কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গণমিছিলটি ৩য় শীতলক্ষা সেতুর টোল প্লাজা থেকে শুরু হয়ে বেপারীপাড়া, দড়ি সোনাকান্দা, সোনাকান্দা, বন্দর বাজার, সিরাজদ্দৌলা ক্লাব ও কবিলের মোড় অতিক্রম করে নবীগঞ্জ কবরস্থানের সম্মুখে এসে শেষ হয়। পুরো পথজুড়ে ফুটবল মার্কার ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
এ সময় হাজার হাজার কর্মী-সমর্থক “ফুটবল মার্কায় ভোট দিন”, “মাকসুদ ভাই এগিয়ে চলুন”—এমন নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে। গণসংযোগকালে আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর তারা একজন প্রার্থীকে এত কাছ থেকে পেয়েছেন, যিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করছেন। অনেক ভোটারই বলেন, উন্নয়ন, সৎ নেতৃত্ব ও এলাকার সার্বিক অগ্রগতির জন্য তারা ফুটবল মার্কার প্রতি আস্থা রাখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল জনসমাগম প্রমাণ করে যে নারায়ণগঞ্জ–৫ আসনে আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন একজন শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
প্রার্থী ও তার নির্বাচনী টিম সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতেও সদর ও বন্দর এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ, পথসভা ও জনসমাবেশ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102