মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

নারায়ণগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের গণসংযোগ অব্যাহত।

Coder Boss
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন সাবেক চারবারের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক আলহাজ্ব রেজাউল করিম। ‘ঘোড়া’ প্রতীক নিয়ে তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
সোমবার ২৮/০১/২০২৬ ইং তারিখ তিনি নিজের জন্ম ও রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ এলাকা সোনারগাঁও উপজেলার হোসনপুর ও শম্ভুপুরা ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে অধ্যাপক রেজাউল করিম বলেন,
“আমি আজীবন এই এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে এসেছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, আগামীতেও এই এলাকার উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে নিতে চাই।”
স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংসদে সক্রিয় ভূমিকা এবং এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। অনেকেই মনে করছেন, একজন অভিজ্ঞ ও পরীক্ষিত জনপ্রতিনিধি হিসেবে অধ্যাপক রেজাউল করিম এই আসনে শক্ত অবস্থানে রয়েছেন।
হোসনপুর ইউনিয়নের এক প্রবীণ বাসিন্দা বলেন,
“তিনি আমাদের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলেন। এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু উন্নয়নে তার অবদান আছে।”
গণসংযোগ চলাকালে সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল এবং স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নির্বাচন যত এগিয়ে আসবে, ততই এই আসনে প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ–৩ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এই আসনে একাধিক প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102