মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সোনারগাঁও উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি:মোঃ ফারুক দেওয়ান।

সোমবার (২৬) জানুয়ারি) বিকেল ৩ টায় সোনারগাঁও
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ -০৩আসন নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ রায়হান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহম্মদ আলমগীর হোসাইন।
আরো উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল
আরেফিন রাব্বি, সিও ৭ আর্টিলারি মির্জা মোহাম্মদ আরাফাত, লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – জনাব আসিফ আল জিনাত।
প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ আসনের সংসদ সদস্য স্বতন্ত পার্থী১। আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ২।বিএনপি’র মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।৩ শিবলি সাদিক সহ প্রার্থীগন।
তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। যারা আওয়ামী সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান।
এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির বলেন- আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আপনাদের সাথে সবসময় আছে। আপনারা যারা প্রার্থি আছেন আপনারাও নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য সহযোগিতা করবেন। আপনারা নির্বাচনী আচরণ বিধি মেনে চলেন এবং পরস্পরের প্রতি ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল হবেন। আইন শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স থাকবে। প্রত্যেকের দায়িত্ব নির্বাচনের পরিবেশ সুন্দর রাখা। কেউ যদি পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেন সে যেই হউক তাদের ছাড় দেওয়া হবে না।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি স্পষ্ট করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর ঐতিহাসিক । অতীতের তিনটি নির্বাচনের মতো পরিস্থিতি আবারও ঘটবে এমন ধারণা পোষণ করলে তা সম্পূর্ণ ভুল হবে।
সোনারগাঁ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক আরও বলেন কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থক নির্বাচনের পরিবেশ নষ্ট করতে সহিংসতায় জড়ানোর চেষ্টা করলে প্রশাসন কঠোর হাতে তা দমন করবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না সে যেই হোক।
তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি ও প্রচারণা সংক্রান্ত সকল নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102