মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

বরাব ইউনিয়ন ভূমি অফিসে নিরলস সেবায় প্রশংসিত ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিবেদক :নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাচঁপুর সার্কেলের অন্তর্গত বরাব ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের মাঝে নিরলস ও আন্তরিক সেবা দিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান।
তিনি গত ১৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখে আনুষ্ঠানিকভাবে বরাব ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকে অদ্যাবধি প্রায় এক বছর ধরে তিনি অত্যন্ত সচ্ছতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা যেমন—নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়, পর্চা প্রদান, উত্তরাধিকার সূত্রে জমির রেকর্ড হালনাগাদসহ ভূমি অফিসের আওতাধীন সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় সহজ ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সেবাগ্রহীতারা জানান, মোহাম্মদ মজিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর বরাব ইউনিয়ন ভূমি অফিসে সেবার গতি ও মান দুটোই বেড়েছে। দালালমুক্ত পরিবেশ সৃষ্টি, সঠিক তথ্য প্রদান এবং দ্রুত ফাইল নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।
স্থানীয়রা আরও জানান, তিনি অফিস সময়ে নিয়মিত উপস্থিত থাকেন এবং আগত সেবাপ্রার্থীদের সঙ্গে বিনয়ী ও সহযোগিতাপূর্ণ আচরণ করেন। এতে করে ভূমি অফিস নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমেছে।
এ বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন,
“সরকারি দায়িত্ব মানেই জনগণের সেবা। আমি চেষ্টা করি যেন একজন মানুষও ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হন। স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করাই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মনে করেন, এমন সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তাদের কারণে ভূমি ব্যবস্থাপনায় সরকারের ডিজিটাল ও জনবান্ধব উদ্যোগ বাস্তবায়ন আরও সহজ হচ্ছে। তারা মোহাম্মদ মজিবুর রহমানের মতো কর্মকর্তাদের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বরাব ইউনিয়ন ভূমি অফিসে তার এক বছরের কর্মকাল ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102