মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে গণভোট বিষয়ক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত।

Coder Boss
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

আমাদের স্বাধীন দেশ 

নিজস্ব প্রতিবেদক মোঃ ইব্রাহিম
নারায়ণগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৬:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ভুইগর কাজীপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আক্তার, উপদেষ্টা, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। তিনি বলেন, “গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের ভোট। গণভোট ও নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। প্রতিটি নাগরিককে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে যেন ভোটাররা ভয়ভীতি ও প্রলোভনমুক্ত পরিবেশে ভোট দিতে পারেন।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সকল উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধের প্রতিফলন। ভোটারদের উপস্থিতি ও সচেতন অংশগ্রহণ ছাড়া একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে ভোটারদের মাঝে গণভোট ও নির্বাচন সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সভাটি আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102