
বিশেষ প্রতিনিদি:
নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন অগ্রগতির দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসন। জেলা প্রশাসকের কার্যালয়ের জরিপ অনুযায়ী, সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যেও এ আসনের অবস্থান উল্লেখযোগ্য।
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ভোটারদের মধ্যে পোস্টাল ব্যালট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য সংগ্রহ এবং সময়মতো নিবন্ধন সম্পন্ন করার ফলে এ সাফল্য অর্জিত হয়েছে।
এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোনারগাঁও উপজেলার সুদক্ষ ও পরিশ্রমী উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। তাঁর কার্যকর নেতৃত্ব, সমন্বিত উদ্যোগ এবং মাঠপর্যায়ের তদারকির ফলে পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন কার্যক্রম গতিশীল হয়।
সোনারগাঁওবাসীর পক্ষ থেকে এ সাফল্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছে, এ ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার অংশগ্রহণ ও প্রশাসনিক স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।