মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

রাজধানীর যাত্রাবাড়ীতে দোকান ভেঙে ১২৫ ভরি স্বর্ণ এবং নগদ অর্থ চুরি মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে -র‌্যাব-১০।।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

আমাদের স্বাধীন দেশ। 

আজাদ  স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকার হাজী সামাদ সুপার মার্কেটের ভিতরে রায়হান সুপার মার্কেটের ২য় তলার “লিলি গোল্ড হাউজ” থেকে সংঘটিত ভয়াবহ ১২৫ ভরি স্বর্ণ এবং নগদ অর্থ চুরির ঘটনায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামিকে গ্রেফতার করেছে।

গত ০৫/১০/২০২৫ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকা থেকে ০৬/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার মধ্যে কে বা কাহারা ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকার হাজী সামাদ সুপার মার্কেটের ভিতরে রায়হান সুপার মার্কেটের ২য় তলার “লিলি গোল্ড হাউজ” নামক জুয়েলারী দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরচক্র জুয়েলারী দোকানে কেউ না থাকার সুবাদে দোকানের উত্তর পাশের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে ডিসপ্লেতে থাকা ১২৫ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ২,৩৭,৫০,০০০/- (দুই কোটি সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও ক্যাশ বাক্সে থাকা নগদ ২,৭৫,০০০/- (দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় জুয়েলারী দোকানের মালিক মো: জাকির হোসেন (৩৭) যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করিলে যাত্রাবাড়ী থানার মামলা নং- ১৪, তারিখ- ০৭/১০/২০২৫ খ্রি. ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়।

চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৫/১০/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আদর্শ নগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত অফিসার।আসামি মোঃ রাসেল মিয়া (৪১),পিতা- সোহরাব মেম্বার, সাং- চিরাইও, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102