মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

চট্টগ্রামে ১৭ দিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু!

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বর মাসের ১৭ দিনেই সাতজনের মৃত্যু হয়েছে। সাতজের মধ্যে পাঁচজনই নারী। সর্বশেষ গত সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়। চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয় ৩১১ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার মারা যাওয়া অন্তঃসত্ত্বা মহিলার নাম উম্মে হানি আকতার (২২)। ওই নারী ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারার বাসিন্দা। স্বামীর সঙ্গে নগরের লাভ লেইন এলাকায় বসবাস করতেন। গত ১১ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়- ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’। অন্যদিকে গত সোমবার একদিনে চট্টগ্রামে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ৪ জন সম্মিলিত সামরিক হাসপাতাল, ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১২ জন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ১৫ জন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন মোট ১২ জন। এদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ২ শিশু রয়েছে। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বর্ষা শেষ হলেও ডেঙ্গু সংক্রমণ কমছে না। প্রতিদিনই আক্রান্ত করে যাচ্ছে। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102