মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

সোনারগাঁও এ জমি জমা বিরোধে গুরুতর আহত ১ জন।

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

আমাদের স্বাধীন দেশ 

সোনারগাঁও প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় রেজা করিম এর মুদি দোকানের সামনে ইটের সলিংয়ের রাস্তার উপর জমি সংক্রান্ত পুর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায়
জাহাঙ্গীর (৩৫) নামে ১ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি ) সকালে জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এই বিষয়ে কলতাপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোঃ আব্দুর রউফ এর পুত্র আহত জাহাঙ্গীর এর বড় ভাই মোঃ ইব্রাহিম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন (১) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ওরফে মাসুম (৪৫), পিতা মৃত আব্দুল বারেক (২) মোঃ জাহাঙ্গীর হোসেন (৫২), পিতা মৃত হাবিবুর রহমান ও অজ্ঞাত ও আরও ৩/৪ জন ব্যক্তি।

অভিযোগে মোঃ ইব্রাহিম জানান, ২ নং আসামীর সাথে আমার জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসতেছিল। উক্ত বিরোধের কারণে আসামিরা আমাকে সহ আমার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দিয়ে আসতেছিল। এরই ধারাবাহিকতায় রবিবার ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে আমার ছোট ভাই জাহাঙ্গীর মীরেরটেক বাজার থেকে বাড়ি ফেরার পথে জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় রেজা করিম এর মুদি দোকানের সামনে ইটের সলিংয়ের রাস্তার উপড় পৌঁছলে ১ নং আসামি মোস্তাফিজুর রহমান ওরফে মাসুম তার ৩/৪ জন সহযোগী দা, লোহার রড, লাঠি,সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই নং আসামি মোঃ জাহাঙ্গীর হোসেনের পরোক্ষ ইন্ধনে ও নির্দেশে আমার ভাইয়ের পথ রোধ করে তাকে এলোপাথাড়িভাবে কিল ঘুষি মেরে ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। একপর্যায়ে আসামি মোস্তাফিজুর রহমান মাসুম তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের মাথার উপর বাড়ি মারলে সে মাথা সরিয়ে নিলে উক্ত বাড়ির আঘাতে ছোট ভাই জাহাঙ্গীরের নাকের হাঁড় ভাঙ্গিয়া গুরুতর ফাটা রক্তাক্ত জখম হয়। এ সময় আমার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে উপরোক্ত আসামি আমার ভাইয়ের শার্টের পকেট থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমার ভাইয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা তাকে নানা ভয়ভীতি হুমকি-ধমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মামলার বাদী ইব্রাহিম আরো জানান, প্রতিপক্ষের হুমকির কারণে বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

ঘটনা সম্পর্কে জানতে চাইলে সোনারগাঁ থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102