মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

নারায়ণগঞ্জে তিনজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

আমাদের স্বাধীন দেশ 

বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রতিনিধি দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ,দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীর ও সোনারগাঁ উপজেলার দৈনিক আমাদের অর্থনীতির সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেলের ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (১০ডিসেম্বর)সকাল ১১ টায় সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।এ সময় সোনারগাঁয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

কালবেলা’র সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। আর এই গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। আপনারা জানেন নারায়ণগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। এখনো নারায়ণগঞ্জ জুড়ে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী,চাঁদাবাজি,জমি জবরদখল,নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে।অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন,সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে।সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য,সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে।গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। গত (৯ডিসেম্বর) সোমবার বিকেল ৩টার দিকে বাড়িমজলিস এলাকায় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম রাসেলকে সোনারগাঁ আর্টে বসা থেকে একদল যুবক টেনে বের করে রাস্তায় ফেলে তার ওপর হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102