মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পুজামন্ডপ পরিদর্শন!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৮১ Time View

আমাদের স্বাধীন দেশ 

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাবেক প্রতিমন্ত্রী ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম আজ ১১/১০/২০২৪ইং শুক্রবার সোনারগাঁয়ে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। তিনি বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট অমল পোদ্দার বাড়ীর মন্ডপ, নয়াপুর পুজামন্ডপ পরিদর্শন করেন। এসময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম পুজামন্ডপ ও হিন্দু সম্প্রদায়ের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ সহ দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দেন। তিনি বারদীতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এলাকা ও আশ্রমের পুজা মন্ডপসহ অন্যান্য মন্ডপ পরিদর্শন করে পুজারীদের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন। এসময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের সাথে হিন্দু কমিউনিটি নেতা সিআইপি অখিল পোদ্দার, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কসশেম বাবু, সোনারগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর-ই-ইয়াসিন নোবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, বারদী ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, যুবদল নেতা কবির মৃধা, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা সানোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পিয়ার হোসেন নয়ন সোনারগাঁও উপজেলার বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক  মমিন সাদীপুর ইউনিয়নের সহ-সভাপতি নুরুজ্জামান বিএনপির শত শত নেতাকর্মীবৃন্দ  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102