মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের সদর আধারা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জসীম ফের সক্রিয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা ইদ্রিসকে খুঁজচ্ছে পুলিশ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর আমানত নিয়ে আজ শপথ নিচ্ছেন জাতীয় সংসদ সদস্য। নারায়ণগঞ্জে হাজী মো. শহীদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ, স্থগিত লাইসেন্স প্রত্যাহার। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বাস: জামপুর ইউনিয়নের নেতাকর্মীদের অভিনন্দন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতনের আহ্বান। ৩০০ আসনে কে কত ভোটে জিতলো, দেখুন পূর্ণাঙ্গ তালিকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া। নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে জামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও প্রচারণা।

বন্দরে প্রবীণ সাংবাদিকের পুত্রকে কুপিয়ে জখম!

Coder Boss
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ Time View

আমাদের স্বাধীন দেশ। 

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রবীণ সাংবাদিক মরহুম  আব্দুস সালাম মিন্টুর পুত্র  মোঃরাশেদ (২২) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় আহত রাশেদ বুধবার দুপুরে বাদী হয়ে ১। মোঃ আল-ইসলাম (২৭), ২। মোঃ দীন ইসলাম (৩০), উভয় পিতা- মৃত তাওলাদ হোসেন, ৩। আলিফ (১৯), পিতা- ফরিদ, সর্বসাং- খোচেরছড়া, ইউনিয়ন-ধামগড়, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে বিবাদী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে রাশেদ জানান, ‘সে পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। বিবাদীরা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী। প্রতিদিনের ন্যায় সে বুধবার সকালে বন্দর থানাধীন আনন্দনগর এলাকা থেকে জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বের হয়ে রাত আনুমানিক ৩টা সময় গাড়িটি গ্যারেজে রাখতে যাবার সময় উল্লেখিত বিবাদীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার পথরোধ করে এবং তাকে এলোপাথারীভাবে কুপিয়ে শরীরের বিভিন্নস্থানে গুরুতর রক্তাক্ত জখম করে ও এসময় বিবাদীরা সিএনজি অটোরিকশাটি জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। গাড়িটি না নিতে পেরে বিবাদীরা তার সাথে থাকা আড়াই হাজার টাকা এবং ১২ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসী উপস্থিত হয়ে তাকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় বন্দর থানার সেকেন্ড অফিসার হাফিজুর রহমান জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102